বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় ২১ নম্বর ওয়ার্ড শ্রমিকদল নেতাকে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি ও খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রিপন আকন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের মিলকি দেয়াড়া এলাকায় একটি জুট মিলের ভেতরে এ ঘটনা ঘটে।

আহত রিপন আকন উপজেলার মিলকি দেয়াড়া গ্রামের ইউসুফ আকনের ছেলে। তিনি খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১২১২)-এর কার্যকরী সভাপতির দায়িত্বও পালন করছেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাতে রিপন আকন বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য তিনি মিলকি দেয়াড়া এলাকার স্ট্যান্ডার্ড জুট মিলের ভেতরে আশ্রয় নেন। তবে দুর্বৃত্তরা তাকে সেখানে খুঁজে বের করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেললে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

একাধিক সূত্র দাবি করেছে, শ্রমিক ইউনিয়নকেন্দ্রিক অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493