বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনায় পাঁচ দিনের কর্মসূচি

ফাইল ফুটেজ

খুলনা ব্যুরো:

আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। একই সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন। এ উপলক্ষে একটি পোস্টারও প্রকাশ করা হবে।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

এর আগে বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

দলীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সব জেলা ও মহানগর বিএনপি এবং তাদের ইউনিটগুলো ১ সেপ্টেম্বর সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরবে বিএনপি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্য ও কর্মসূচিতে বিএনপি প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা এবং দলটির রাজনৈতিক আদর্শ তুলে ধরা হবে।

বিএনপির ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

বিএনপি মনে করে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে যায় বলেও দাবি করে দলটি।

খুলনায় সমাবেশ ও শোভাযাত্রা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপিও পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির প্রথম দিন আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগর বিএনপি, সব থানা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। দলীয় কার্যালয়গুলোতে থাকবে আলোকসজ্জাও।

বিকেল ৩টায় খুলনা নগরীর জিয়া হল চত্বরে (শিববাড়ী মোড়) সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মহানগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার ও মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেবেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। প্রধান বক্তা থাকবেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, আলী আসগর লবী, আমির এজাজ খান এবং খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর থাকার কথা রয়েছে।

বিশেষ বক্তা থাকবেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু।

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হবে। যৌথভাবে সঞ্চালনা করবেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493