বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

জামায়াতে যোগ দিলেন বিএনপির বহিষ্কৃত নেতা ইয়াকুবসহ ৬০ নেতাকর্মী

রাজনীতি ডেস্ক:

বিএনপির বহিষ্কৃত বংশাল থানা নেতা ইয়াকুব সরকার ৬০ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এর আগে তার ভাই বহিষ্কৃত কেন্দ্রীয় যুবদল নেতা ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে ইয়াকুব সরকারসহ অন্যরা জামায়াতে যোগ দেন।

জামায়াতে যোগদানকারীদের মধ্যে সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এস এম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন এবং গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ রয়েছেন।

এ ছাড়া ব্যবসায়ী আবুল আয়েশ খান, ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজি শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও হুমায়ন কবিরও যোগ দিয়েছেন।

যোগদানকারীদের তালিকায় আরও রয়েছেন বংশাল থানার ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজি আলতাব হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাবেদ ওমর এবং ৩২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদ।

এ ছাড়া কওমি আলেম মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা জসিম উদ্দিন (রসুলপুরি), মাওলানা হাসান জামিলসহ আরও কয়েকজন জামায়াতে যোগ দেন।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেন, বিভিন্ন পেশাজীবী, আইনজীবী, সাবেক বিচারপতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ মোট ৬৫০ জন জামায়াতে যোগ দিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবারের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493