বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় বিএনপি নেতার শোডাউনে হামলা, সভাপতিসহ আহত-৭

স্টাফ রিপোর্টার:

খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের কোলাবাজার এলাকায় বিএনপির একটি শোডাউনে হামলার ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিক মোল্যাসহ অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কোলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মধুপুর ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিক মোল্যা, মিশর মোল্যা, মাহাবুর রহমান, জামাল শেখ, আব্দুল্লাহ শেখ, সজিব শিকদারসহ আরও কয়েকজন।
স্থানীয়রা জানান, রাজনৈতিক জেরে এ্যাড শহিদুলের কর্মি ও নিষিদ্ধ ঘোষিত সাবেক আওয়ামীলীগ নেতৃবৃন্দ হামলা চালায়। এতে ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল মোল্যার অনেক লোক আহত হয়। যারা খুমেক হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ইউনিয়ন সভাপতি সাইফুল মোড়লের নেতৃত্বে নেতাকর্মীরা শোডাউন করছিলেন। এ সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় শোডাউনে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন।
পরে আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খুমেকে ভর্তি আহত মিশর বলেন, ইউনিয়ন বিএনপির আহবায় সাইফুল মোল্যার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে এ হামলা।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তেরখাদা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মোঃ তোহিদুল ইসলাম বলেন, পূর্বের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে একাধিক লোক আহত হয়েছে। যারা খুমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493