বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

দেশে নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে: ডা. শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা অনেক অপেক্ষার পর রাস্তায় নেমেছি। আমরা দেখতে পাচ্ছি, দেশে নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে।’

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম লং মার্চের যাত্রাপথে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। তরুণদের জন্য নিরাপদ ভবিষ্যৎ রেখে যেতে চাই। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে, যেখানে জনগণের অধিকার নিয়ে টান দেওয়া হবে, সেখানে গর্জে ওঠা, বাধা দেওয়া ও প্রতিবাদ করা। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

সরকারের বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, সরকারের মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে দেশে কোনো বিদ্যুৎ সংকট নেই বলে দাবি করছেন। কিন্তু বাস্তবে বিদ্যুৎ সংকটে দেশের মানুষ নাজেহাল হয়ে পড়েছে।

জামায়াত আমির বলেন, ‘আমরা বুঝে গেছি, এ সরকার দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না।’ তিনি আওয়ামী লীগ সরকারের আমল ও জুলাই আন্দোলনসহ দেশের বিভিন্ন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে বলেন, এসব ঘটনার বিচারপ্রক্রিয়ায় এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

পথসভা শেষে লং মার্চে অংশ নেওয়া নেতৃবৃন্দ চট্টগ্রামের উদ্দেশে ফেনী ত্যাগ করেন। দলীয় সূত্র জানায়, পথে মিরসরাই বাজারে আরও একটি পথসভা হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493