বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

আওয়ামী লীগ নেতার প্রাডোতে নাসীরুদ্দীন পাটওয়ারীর লংড্রাইভ: রাশেদ খাঁন

রাজনীতি ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভে অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের বাড়িঘর ও সম্পদ দখলের কথা বলতেন। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে তাঁর লংড্রাইভে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন লেখেন, ‘গতকাল আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি করে লংড্রাইভ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী। আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দিয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটিও দখল করেছে, তা খতিয়ে দেখা দরকার।’

এ ছাড়া গতকালের লংমার্চের কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তাঁর দাবি, ওই কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা গণহত্যার বিচারের দাবিতে কোনো বক্তব্য ছিল না।

রাশেদ খাঁনের ভাষ্য, লংমার্চের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ডিসেম্বরে দেশে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করা। এ লক্ষ্যে উসকানিমূলক স্লোগান এবং বহরে লাঠিসোঁটা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

তিনি আরও দাবি করেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াতের ‘পাতানো ফাঁদে’ পা দেননি।

পোস্টের শেষাংশে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এনসিপি কোনো দলীয় ব্যবস্থা নেয় কি না, তা দেখার বিষয় বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।

তবে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493