বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বাগেরহাট অফিস:

বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহিদদের ত্যাগ ও সংগ্রাম দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত জুলাই যোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493