বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা ও আর্থিক সহায়তা প্রদান

খুলনা প্রতিনিধি:

অপুষ্টিতে আক্রান্ত শিশুদের পরিবারের মধ্যে পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে খুলনায় সচেতনতামূলক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত।

অনুষ্ঠানে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের পরিবারের সদস্যদের পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পরিবারের ভূমিকা এবং পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শিশুদের অপুষ্টি দূর করতে শুধু চিকিৎসা বা খাদ্য সহায়তা যথেষ্ট নয়; পাশাপাশি পরিবারের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরি এবং জীবনযাত্রার মান উন্নয়নও জরুরি। শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অপুষ্টিতে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে শিশুদের সুস্থ বিকাশে সহযোগিতা করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493