বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খেলাধুলা

ফেয়েনুর্ডকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে বার্সার দুর্দান্ত শুরু

স্পোর্টস ডেস্ক:

চলতি মৌসুমে গোলের বন্যা বইয়ে দিচ্ছে বার্সেলোনা। লা লিগায় টানা দুই ম্যাচে পাঁচটি করে গোল করার পর এবার চ্যাম্পিয়নস লিগেও বড় জয় দিয়ে ইউরোপীয় অভিযান শুরু করেছে কাতালান ক্লাবটি। বৃষ্টিভেজা ক্যাম্প ন্যুতে ফেয়েনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচ শুরুর আগে থেকেই ক্যাম্প ন্যুতে ছিল টানা বৃষ্টি। গ্যালারির দর্শকরাও ভিজে একাকার। তবে বৃষ্টির কোনো প্রভাব পড়েনি বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবলে। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া।

লামিন ইয়ামালের পাসে বল পেয়ে ওয়াতানাবকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রাফিনিয়া। এরপর শরীরী ছলনায় সেন্ট জুস্ট ও ভ্যানহাউটকে পরাস্ত করে গোলরক্ষক আর্নস্টকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান বার্সার অধিনায়ক।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করিম আদেইয়েমি। ক্যানসেলোর পাস পেয়ে বাম দিক দিয়ে এগিয়ে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে ফেয়েনুর্ডের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও চাপে পড়ে ফেয়েনুর্ড। ৫৭ মিনিটে পেদ্রির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। ৭৭ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে বার্সেলোনার ব্যবধান ৪-০ করেন লামিন ইয়ামাল। নতুন মৌসুমে এটি ছিল ইয়ামালের অষ্টম গোল।

৮২ মিনিটে সেম স্টেইনের গোলে একটি গোল শোধ করে ফেয়েনুর্ড। তবে তিন মিনিট পরই আবারও গোল করে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ইয়ামালের ক্রস থেকে হেডে বল জালে পাঠান গ্যাব্রিয়েল জেসুস। বার্সেলোনার জার্সিতে এটিই তাঁর প্রথম গোল।

শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। দলের হয়ে জোড়া গোল করেন রাফিনিয়া। একটি করে গোল করেন আদেইয়েমি, ইয়ামাল ও জেসুস।

চলতি মৌসুমে এখন পর্যন্ত পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে বার্সেলোনা। এর মধ্যে চার ম্যাচেই প্রতিপক্ষের জালে পাঁচটি করে গোল করেছে তারা। ফলে নতুন মৌসুমে ফ্লিকের দলের আক্রমণভাগ যে দুর্দান্ত ছন্দে রয়েছে, ফেয়েনুর্ডের বিপক্ষে বড় জয়েও তারই প্রমাণ মিলল।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493