বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার হবে একটি পূর্ণাঙ্গ নারীবান্ধব সরকার: মনিরুজ্জামান মন্টু

খুলনা প্রতিনিধি:

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার হবে একটি পূর্ণাঙ্গ নারীবান্ধব সরকার।

বুধবার বিকেলে নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মনিরুজ্জামান মন্টু বলেন, প্রতিটি পরিবারের প্রধান হিসেবে নারীকে অগ্রাধিকার দিয়ে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। গ্রাম ও শহরের নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ এবং বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নারী শিক্ষার হার বাড়ানোর পাশাপাশি প্রান্তিক পর্যায়ের নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্য কার্ড ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

তিনি আরও বলেন, কর্মক্ষেত্র, গণপরিবহন ও সমাজে নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি বিনামূল্যে আইনি সহায়তা সেল গঠন করা হবে। জাতীয় জীবনের সব স্তর ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণও বাড়ানো হবে।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, ১৯৭৮ সালের এই দিনে নারীদের সুসংগঠিত করা এবং জাতীয় উন্নয়নে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের গণতন্ত্র রক্ষা, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, বর্তমানে মহিলা দলের সামনে নতুন চ্যালেঞ্জ হলো ধর্মের নামে ব্যবসা করা গোষ্ঠীকে প্রতিহত করা। গ্রামের সহজ-সরল মা-বোনদের ধর্মের দোহাই দিয়ে যারা ভোটের রাজনীতি করতে চায়, তাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে মহিলা দলের নেতাকর্মীদের ঘরে ঘরে যেতে হবে। একই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে।

জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ। স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেতারা সুলতানা।

সভায় আরও বক্তব্য দেন পূর্ণিমা হোসেন চৌধুরী, নাসিমা আক্তার পলি, শাহানাজ ইসলাম, রেহেনা ইসলাম, ফাতেমা বেগম, কাজী জাহেদা, কহিনুর বেগম, মিতা পারভীন, লক্ষ্মী রানী, কৌশল্যা রায়, মালা কাজী, রাশনা শারমীন আঁখি, সালমা বেগম, কানিজ ফাতেমা নূপুর, পিয়ারী, রহিমা, সুইটি, রোজিনা, আয়শা ও সোনিয়াসহ সংগঠনের নেতারা।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে খুলনা জেলা মহিলা দল, বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493