বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজনীতি ডেস্ক:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি নেপালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে জানতে চান।

ডা. শফিকুর রহমানের সহানুভূতি ও শোক প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। দুর্যোগের শুরু থেকেই তার আন্তরিক তৎপরতা এবং শোকবার্তার কথাও উল্লেখ করে তিনি জামায়াত আমিরকে ধন্যবাদ জানান।

বৈঠকে নেপালে চলমান উদ্ধার কার্যক্রম, দুর্গত মানুষের দুর্ভোগ, ভূমিধসে সৃষ্ট ধ্বংসযজ্ঞ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে ডা. শফিকুর রহমানকে অবহিত করেন রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

এ সময় বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, নেপালের এ সংকটময় সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশটির পাশে থাকবে। তিনি নেপালের দুর্যোগকবলিত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493