খুলনা ব্যুরো:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় যুবশক্তি খুলনা মহানগর শাখার উদ্যোগে শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে শহিদ সাকিব রায়হানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে শহিদের আত্মার শান্তি কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি খুলনা মহানগর শাখার আহ্বায়ক সরদার তুহিনুজ্জামাণ সোহাগ, সদস্য সচিব মোঃ হেলাল খন্দকার এবং মুখ্য সংগঠক আলিফ আফিফ অন্তিক।
এছাড়াও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

