বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

শরীয়াহ বিরোধী আইন বাতিলের দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল

খুলনা প্রতিনিধি:

সম্প্রতি সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধনী) বিল-২০২৬’ বাতিল এবং জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসন ও মূল্যস্ফীতির প্রতিবাদে খুলনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর পাওয়ার হাউস মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচি সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন নগর সেক্রেটারি মাওলানা মো. দীন ইসলাম।

সভায় বক্তারা বলেন, সম্প্রতি সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধনী) বিল-২০২৬ শরিয়াহবিরোধী। তারা বিলটি বাতিলের পাশাপাশি দেশের চলমান জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সভায় নগর সহ-সভাপতি মাওলানা মোজাফফর হোসাইন, শেখ মো. নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মো. ইমরান হোসেন মিয়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোল্লা রবিউল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক মো. মঈন উদ্দিন ভূইয়া, মুফতী ইসহাক ফরিদী, আলহাজ্ব কবির হোসেন হাওলাদার, শেখ মুহাম্মাদ সালিম, মো. তরিকুল ইসলাম কাবির, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মো. হুমায়ুন কবির, মো. মঈন উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট কামাল হোসেন, হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব মারুফ রহমান, আলহাজ্ব মো. বাদশা খান, গাজী মিজানুর রহমান, গাজী ফেরদাউস সুমন, মো. মুন্সি আবদুল মান্নান, মো. শোয়াইবুর রহমান, মুহাম্মদ নাজিম হাওলাদার নাঈম, মুহা. মামুন আর রশিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবারের কর্মসূচি সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে নগরীর বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সফর করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নেতারা। তারা নগরীর দারুল উলুম মাদ্রাসা, মারকাজুল উলুম মাদ্রাসা, খাদেমুল ইসলাম মাদ্রাসা, মাদানী নগর মাদ্রাসা, রায়ের মহল মাদ্রাসা, গোয়ালখালী মাদ্রাসা ও ফুলবাড়িগেট এমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যান।

এ সময় উপস্থিত ছিলেন নগর সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন, সহ-সভাপতি মাওলানা মোজাফফর হোসাইন, শেখ মো. নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মাওলানা দীন ইসলাম, উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ কাফি, আলহাজ্ব আব্দুস সালাম ও আলহাজ্ব শফিউল ইসলাম।

শুক্রবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে খুলনার সর্বস্তরের তৌহিদী জনতা, নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার নেতৃবৃন্দ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493