বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যুবশক্তি খুলনা মহানগরের বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনা ব্যুরো:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় যুবশক্তি খুলনা মহানগর শাখার উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা দক্ষিণ বিভাগের পুলিশ কমিশনার। তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজের সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় যুবশক্তি খুলনা মহানগর শাখার আহ্বায়ক সরদার তুহিনুজ্জামাণ সোহাগ। উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ হেলাল খন্দকার এবং মুখ্য সংগঠক আলিফ আফিফ অন্তিক।

এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493