বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
আন্তর্জাতিক

ইউএইর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আলজেরিয়া। আবুধাবির বিরুদ্ধে একের পর এক ‘উসকানিমূলক’ কর্মকাণ্ডের অভিযোগ তুলে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।

আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার জন্য সম্ভাব্য সব পথই তারা এরই মধ্যে ব্যবহার করেছে। কিন্তু বারবার সতর্ক করার পরও আমিরাতের কর্মকাণ্ড এমন পর্যায়ে পৌঁছেছে, যা আর গ্রহণযোগ্য নয়। ফলে সম্পর্ক অব্যাহত রাখার মতো আর কোনো উপায় আলজেরিয়ার হাতে নেই।

বিবৃতিতে আরও বলা হয়, আলজেরিয়ায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে তলব করে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আলজেরিয়ার এ ঘোষণার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত।

সাম্প্রতিক বছরগুলোতে আলজেরিয়া ও ইউএইর মধ্যকার সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে দুই দেশের অবস্থানের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি ভূরাজনৈতিক প্রশ্নেও দেশ দুটি কার্যত বিপরীত অবস্থানে রয়েছে।

বিশেষ করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে দুই দেশের অবস্থানে স্পষ্ট পার্থক্য রয়েছে। আলজেরিয়া দীর্ঘদিন ধরে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করে আসছে। বিপরীতে সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর আওতায় ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

একই চুক্তির আওতায় আলজেরিয়ার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী মরক্কোও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ফলে আঞ্চলিক রাজনীতি ও কূটনৈতিক অবস্থান ঘিরে আলজেরিয়া ও ইউএইর মধ্যে দূরত্ব সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493