খুলনা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর উদ্যোগে ‘রুকন সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে স্থান প্রস্তুতকরণ, ডেকোরেশনসহ যাবতীয় পূর্বপ্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টায় নগরীর আল-ফারুক সোসাইটি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ.টি.এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সম্মেলনে সভাপতিত্ব করবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।
আয়োজকদের পক্ষ থেকে সম্মেলন সফল ও বরকতময় করার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।

