বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

জাতির স্বার্থে সরকার চাইলে বিরোধী দল সহযোগিতা করবে: শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দেশ ভালো নেই। জাতির প্রয়োজনে সরকার চাইলে বিরোধী দল যেকোনো সময় সহযোগিতা করবে।’

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে। সরকার ও বিরোধী দল উভয়েরই দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে হবে।

তিনি বলেন, সম্প্রতি দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল। এ বিষয়ে তিনি জাতীয় সংসদের কার্যপ্রণালির ৬৮ বিধিতে একটি নোটিশ দিয়েছিলেন। গত ৭ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। সেখানে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়।

জ্বালানি সংকট মোকাবিলায় দেশে ও বিদেশে দক্ষ টেকনিক্যাল বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সক্ষম দল রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, জাতির স্বার্থে এসব বিশেষজ্ঞকে সরকারের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী একটি টিম গঠন করে প্রস্তাব উপস্থাপনের কথা জানিয়েছেন।

ছয় দফা জনদাবি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দাবিগুলো নিয়ে তারা দ্বিতীয়বারের মতো রাজপথে নেমেছেন। তবে আন্দোলনের নামে কোনো ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা দেশের ক্ষতি করতে চান না তারা। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘জনগণের জন্য আন্দোলন করে জনগণের ক্ষতি করতে চাই না। একসময় সরকার জনগণের দাবি বিবেচনা করে তা মেনে নিতে বাধ্য হবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সময় জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493