বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে: হুইপ বকুল

খুলনা প্রতিনিধি:

খুলনার অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি শিগগিরই উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি বলেছেন, অতীতেও খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। তখন বিএনপি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। এবারও দ্রুত সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

রবিবার সকালে খুলনার খালিশপুরে প্লাটিনাম জুট মিলের অফিসার্স ক্লাবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ অনুষ্ঠানে শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, পিছিয়ে পড়া খুলনাকে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে খুলনাকে ডেঙ্গুমুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে খুলনা-৩ সংসদীয় এলাকার ২০ জন ছাত্র ও ১০ জন ছাত্রীর হাতে উপহার হিসেবে সাইকেল তুলে দেন হুইপ বকুল। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা ও পড়াশোনায় উৎসাহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস এবং সাইকেল পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493