রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনায় জাতীয় যুব দিবস পালিত, ১৬ জনের মাঝে সাড়ে ১৬ লাখ টাকার ঋণ বিতরণ ● খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর শুটার গ্রেপ্তার ● খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির
খুলনা বিভাগ

খুলনায় মডার্ন অ্যান্ড স্মার্ট জার্নালিজম শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি:

তরুণ সাংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের আধুনিক সাংবাদিকতার কৌশল, পেশাগত দক্ষতা ও নৈতিকতা সম্পর্কে ধারণা দিতে খুলনায় ‘মডার্ন অ্যান্ড স্মার্ট জার্নালিজম’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নগরীর কেডি ঘোষ রোডের হোটেল নগরে সেন্টার ফর মিডিয়া এক্সেলেন্স (সিএমই) আয়োজিত এ প্রশিক্ষণ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে খুলনায় কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেন।

প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল, পেশাগত দক্ষতা, সংবাদ সংগ্রহ ও পরিবেশন এবং সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ইয়াসিন আহমেদ। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ছিলেন সিএমইর চিফ অর্গানাইজার বেল্লাল হোসেন সজল ও কনভেনার তানজীম আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তৈয়ব মুন্সী, সাধারণ সম্পাদক এইচ এম শামীমুজ্জামান, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, এখন টিভির রিপোর্টার রামিম চৌধুরী, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মো. নুরুল আমিন, একাত্তর টিভির রিপোর্টার রাজু হাওলাদার, চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন জাকারিয়া তুষার এবং আমার সংবাদের প্রতিবেদক জুবায়ের হোসেন আবিরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আয়োজকেরা জানান, সেন্টার ফর মিডিয়া এক্সেলেন্স (সিএমই) খুলনায় তরুণ সাংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আধুনিক সাংবাদিকতার চর্চা এবং পেশাগত জ্ঞান বিনিময়ের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ‘মডার্ন অ্যান্ড স্মার্ট জার্নালিজম’ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581