রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনায় জাতীয় যুব দিবস পালিত, ১৬ জনের মাঝে সাড়ে ১৬ লাখ টাকার ঋণ বিতরণ ● খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর শুটার গ্রেপ্তার ● খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির
খুলনা বিভাগ

খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর শুটার গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি:

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, একটি দোনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ জনি (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। অভিযান পরিচালনাকারী দলের দাবি, গ্রেপ্তার জনি আশিক বাহিনীর শুটার হিসেবে পরিচিত।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দোনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য রয়েছে।

এসআরবি-৬ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করে জনির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581