বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খেলাধুলা

ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বড় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক:

ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বড় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২০ মিনিটেই ফিল ফোডেন লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় প্রায় এক ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয় সিটিকে। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ইউনাইটেড। বরং দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ডের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল। একজন কম নিয়ে দীর্ঘ সময় খেলেও ইউনাইটেডের আক্রমণ সামলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সিটি।

ম্যাচের ২০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজকে লাথি মারার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন ফিল ফোডেন। এরপর একজন বেশি নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক ইউনাইটেড। প্রথমার্ধের শেষ দিকে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে একের পর এক আক্রমণ চালায় তারা। দুটি দারুণ আক্রমণে বল সিটির পোস্টে লেগে ফিরে এলেও গোলের দেখা পায়নি ইউনাইটেড।

উল্টো ম্যাচের ৬০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় সিটি। ইয়োশকো গাভারদিওলের নিচু ক্রস ডিফ্লেক্ট হয়ে গোলমুখে গেলে কাছ থেকে বল জালে পাঠান হালান্ড। যদিও প্রথমে সহকারী রেফারি অফসাইডের সংকেত দিয়েছিলেন। পরে দীর্ঘ সময় ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।

গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। একের পর এক আক্রমণ করেও সিটির জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১০ জনের সিটি লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে।

এই জয়ে প্রিমিয়ার লিগে চার ম্যাচের সবকটিতেই জয় পেল সিটি। ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তারা আছে দ্বিতীয় স্থানে। সমান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। অন্যদিকে চার ম্যাচে এক জয়, এক ড্র ও দুই হারে ৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493