বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

রাজনিতি ডেস্ক:

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের ঢাকা মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)কে মেয়র প্রার্থী করা হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীতে আয়োজিত সীরাতুন্নবী কনফারেন্স শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে দলের প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আবু সাদিককে (সাদিক কায়েম) মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ইতোমধ্যে নির্বাচনী মাঠে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও কার্যক্রম শুরু করেছেন। একইভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী সাদিক কায়েমও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।

এর আগে রোববার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী করার ঘোষণা দেওয়া হয়।

ফলে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ঘোষণা ও নির্বাচনী তৎপরতা ইতোমধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493