বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

বাগেরহাটে ভোটের মাঠে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরফদার রবিউল

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার ৮ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন সাংবাদিক তরফদার রবিউল ইসলাম। তিনি সাবেক সাধারণ সম্পাদক, বাগেরহাট প্রেসক্লাব এবং বর্তমানে বাগেরহাট জেলার এনটিভি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত তরফদার রবিউল ইসলাম বাগেরহাটের বিভিন্ন সামাজিক, জনস্বার্থ ও নাগরিক সমস্যা নিয়ে কাজ করে আসছেন। খানপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

তাঁর সমর্থকদের দাবি, সাংবাদিকতা পেশায় থাকার কারণে ইউনিয়নের মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে তিনি দীর্ঘদিন ধরে অবগত। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, কৃষি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি গুরুত্ব দিতে চান।
তরফদার রবিউল ইসলাম বলেন, “খানপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের পাশে থেকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। ইউনিয়নের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়ে খানপুর ইউনিয়নকেi একটি উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

এদিকে তাঁর প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আগামী নির্বাচনে খানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় তিনি গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে থাকবেন বলে মনে করছেন তাঁর সমর্থকরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493