খুলনা প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সাবেক সহ-সভাপতি মুফতী রশীদ আহমাদ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনা ডক্টরস পয়েন্টে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দরা।
দুজনকে দেখতে হাসপাতালে উপস্থিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন, সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মাওঃ দীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন হাওলাদার, শেখ সালিম ও ১৭ নম্বর ওয়ার্ড ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল।
নেতৃবৃন্দ তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আল্লাহ তায়ালার কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

