বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
আন্তর্জাতিক

ওমানের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলা

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ওমানের উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। এ ঘটনায় ২৩ জন ক্রুকে উদ্ধার করা হলেও এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘এল গাইয়া’ নামের ট্যাংকারটি মুসান্দাম থেকে প্রায় ১০৩ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অবস্থান করছিল। এ সময় জাহাজটিতে হামলা চালানো হয়। হামলার পর ইঞ্জিনকক্ষে আগুন ধরে গেলে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়।

পরে ঘটনাস্থলে পৌঁছে একটি ওমানি নৌযান ট্যাংকারটির ২৩ জন ক্রুকে উদ্ধার করে। তবে জাহাজে থাকা আরও দুজন ক্রুর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হামলার ধরন, কারা এর সঙ্গে জড়িত এবং ট্যাংকারটির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493