রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
আন্তর্জাতিক

মক্কায় হুথিদের ড্রোন হামলা সৌদির কাছে প্রমাণ চাইল ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগের বিষয়ে প্রশ্ন তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মক্কার দিকে একটি ড্রোন যাচ্ছিল এমন দাবির ভিত্তিতে হুথিদের দায়ী করা যথেষ্ট নয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা বলেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাঘাই বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন নিন্দনীয়। বিশেষ করে মক্কার মতো পবিত্র স্থানকে লক্ষ্য করে কোনো হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে মক্কার দিকে যাওয়ার পথে একটি ড্রোন প্রতিহত করা হয়েছে—শুধু এমন দাবির ভিত্তিতে হুথিদের বিরুদ্ধে অভিযোগ আনা যথেষ্ট নয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরব দাবি করে, ইয়েমেনের হুথিরা মক্কার দিকে একটি ড্রোন উৎক্ষেপণ করেছে। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, ড্রোনটি শনাক্ত করার পর প্রতিহত করে ধ্বংস করা হয়। তবে হুথিরা সৌদি আরবের এই অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের মুখপাত্র আরও বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর নিরাপত্তার বিষয়টি রাজনৈতিকীকরণ করা উচিত নয়। একই সঙ্গে এসব বিষয়কে বিভেদ সৃষ্টি বা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর হাতিয়ার হিসেবেও ব্যবহার করা উচিত নয়।

বাঘাই দাবি করেন, সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে একাধিক ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান হয়েছে। তাঁর অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড থেকে জনমত অন্যদিকে সরিয়ে নেওয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিয়ে কোনো ঘটনা ঘটলে আগে তার প্রকৃত তথ্য নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানো থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581