রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

গৌরাঙ্গ নন্দীর পাওনা পরিশোধে কালের কণ্ঠ কর্তৃপক্ষকে এমইউজের আহ্বান

খুলনা প্রতিনিধি:

খুলনায় কর্মরত সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠের সাবেক খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দীর পাওনা পরিশোধে কর্তৃপক্ষের টালবাহানার অভিযোগ উঠেছে। তাঁর পাওনা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা।

এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান বলেন, গৌরাঙ্গ নন্দীর পাওনা পরিশোধে কালের কণ্ঠ তথা বসুন্ধরা কর্তৃপক্ষের টালবাহানার বিষয়টি উদ্বেগজনক। তাঁদের ভাষ্য, এ ধরনের ঘটনা সংবাদপত্র শিল্পের জন্য নিন্দনীয় এবং লজ্জাকর।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কালের কণ্ঠের ব্যবস্থাপনায় পরিবর্তন আসে। পরবর্তী সময়ে নতুন ব্যবস্থাপনা কালের কণ্ঠের সাবেক খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দীকে পদত্যাগের আহ্বান জানায়। পরে তিনি পদত্যাগ করেন। পদত্যাগপত্র গ্রহণের সময় এক মাসের মধ্যে তাঁর পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে নির্ধারিত সময়ে পাওনা পরিশোধ না করায় গৌরাঙ্গ নন্দী শ্রম আদালতের দ্বারস্থ হন। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের বিবৃতি অনুযায়ী, চলতি বছরের মে মাসে শ্রম আদালত এক মাসের মধ্যে তাঁর পাওনা পরিশোধের জন্য কালের কণ্ঠ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশের পরও চার মাস পেরিয়ে গেলেও পাওনা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গৌরাঙ্গ নন্দীর একটি স্ট্যাটাস দেখে তাঁরা উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়েছেন।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতারা অবিলম্বে গৌরাঙ্গ নন্দীর পাওনা পরিশোধের জন্য কালের কণ্ঠ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংবাদপত্র শিল্পে কর্মীদের পাওনা পরিশোধ না করা এবং ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা না দেওয়ার মতো আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তাঁরা।

বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কর্মসূচি দিতে সাংবাদিক সমাজ বাধ্য হবে।

সাংবাদিক ইউনিয়নের নেতারা আরও বলেন, পাওনা না পেয়ে আর্থিক চাপে সাংবাদিকদের আত্মহত্যার মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁদের বিবৃতিতে বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জী ও ঢাকায় কর্মরত সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, পাওনা না পেয়ে সাংবাদিকদের আত্মহত্যার ঘটনা কোনো সমাজের জন্যই শুভ নয় এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও তা উদ্বেগজনক।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581