রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
সাহিত্য

খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ৩জনকে দিলেন “খুলনারত্ন সম্মাননা”

স্টাফ রিপোর্টারঃ জেলা শিল্পকলা একাডেমী খুলনার সেমিনার কক্ষে খুলনা কবি সাহিত্যিক ফোরাম ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় খুলনার তিনজন বরেণ্য ব্যক্তিকে সাহিত্য সম্মাননা “খুলনারত্ন” প্রদান করে।যারা সম্মাননা পেলেন কবি ,সাংবাদিক ও কলামিস্ট হিসেবে বিশেষ অবদান রাখায় খুলনার সিনিয়র সিটিজেন এম হেফজুর রহমান ,প্রখ্যাত শিশু সাহিত্যিক হিসেবে অবদান রাখায় আশরাফুন্নেছা দুলু কে ও প্রবীণ সংগঠক ও সাহিত্যিক হিসেবে সম্মাননা পেলেন রুহুল আমিন সিদ্দিকি।
সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইয়াহইয়া আখতার, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক দিদারুল আলম, জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম, খুলনা কবি সাহিত্যিক ফোরাম এর উপদেষ্টা এডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কবি সাহিত্যিক ফোরামের আহ্বায়ক এস এম আয়ুব আলী,সঞ্চালনায় ছিলেন কবি সাহিত্যিক ফোরামের সদস্য সচিব আজাদুল হক আজাদ ও সদস্য মনিরুজ্জামান মোড়ল।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাহিত্য সংসদের সভাপতি সাইফুল ইসলাম মল্লিক।
অন্যান্য অতিথিবৃন্দ যারা উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার ইউনূস আলী , বিএনপি নেতা জামাল মোড়ল, কবি নাসির আহমেদ,কবি এজি রানা, মনিরুজ্জামান লাভলু,কবি সৈয়দ আকলী হাকিম, কথাসাহিত্যিক ফিরোজ আহমেদ, কামরুল হাসান মৃধা, ,খান আক্তার হোসেন, মফিদুল ইসলাম,আবু আসলাম বাবু,ইরানী পারভীন,ওলিউর রহমান,মতিউর রহমান, গোলাম রসুল খোকন,আবরার আজম,হান্নান, মাহবুব হোসেন, সাবিত্রী গাইন,বাস্তব নন্দী।
কবি সাহিত্যিক ফোরামকে ধন্যবাদ জানিয়ে অতিথির খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন গুনী মানুষকে সম্মান জানালে গুণী মানুষ তৈরি হয় ও যারা সম্মান দেয় তারাও সম্মানিত হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581