রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনায় জাতীয় যুব দিবস পালিত, ১৬ জনের মাঝে সাড়ে ১৬ লাখ টাকার ঋণ বিতরণ ● খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর শুটার গ্রেপ্তার ● খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির
খুলনা বিভাগ

খুলনায় ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

খুলনা প্রতিনিধি:

খুলনায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত আসামি ও মাদকসহ বিভিন্ন অপরাধে পাঁচজনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। গ্রেফতারদের মধ্যে খালিশপুর থানায় চারজন এবং দৌলতপুর থানায় একজন রয়েছেন।

কেএমপি সূত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে খালিশপুর থানা পুলিশ খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের পাশে পাকা রাস্তা থেকে দীপু শিং (২৩) নামে এক যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে তিন ফেজের আনুমানিক ১০০ মিটার তার উদ্ধার করা হয়। এ ঘটনায় খালিশপুর থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় মামলা হয়েছে।
একই থানার পুলিশ ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে গাবতলা রেললাইন এলাকা থেকে মো. নজরুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একটি সাজা ওয়ারেন্ট ও একটি সিআর ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ৭ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
একই সময় ও একই এলাকা থেকে অর্থজারি ওয়ারেন্টের আসামি মোসা. রেশমা ইসলামকেও গ্রেফতার করা হয়।

এ ছাড়া ১৯ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে মুজগুন্নী শেখপাড়া এলাকার একটি টিনশেড ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ মেরাজ শেখ (২৬) নামে একজনকে গ্রেফতার করে খালিশপুর থানা পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার সিআর নং-৪৬৬/২৬ মামলায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেন।
অন্যদিকে, ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর থানা পুলিশ রেলিগেট এলাকার ইস্পাহানী কলোনি ডিসি রোড থেকে রাসেল হোসেন (২৬) নামে একজনকে গ্রেফতার করে। তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারদের পৃথক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে কেএমপি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581