রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

তামাক নিয়ন্ত্রণে দপ্তরগুলো ধূমপানমুক্ত করার নির্দেশ খুলনা বিভাগীয় কমিশনারের

খুলনা প্রতিনিধি:

ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি দপ্তরগুলোকে ধূমপানমুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি প্রতিটি দপ্তরের প্রবেশমুখে দৃশ্যমান স্থানে ‘নো স্মোকিং’ পোস্টার স্থাপনের নির্দেশ দিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগীয় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

বিভাগীয় কমিশনার বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথমে নিজেদের আওতাধীন সব দপ্তর ধূমপানমুক্ত করতে হবে। পাশাপাশি তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার ও অবহিতকরণ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন, ধূমপান ও তামাকবিরোধী প্রচারে মসজিদের ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শিক্ষা-প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিকের ১০০ মিটারের মধ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য বিক্রি দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আইন বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় তামাকবিরোধী আইন বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বিভাগীয় কমিশনার।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. অপর্ণা বিশ্বাস, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং তামাকবিরোধী জোটের প্রতিনিধিরা অংশ নেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581