খুলনা প্রতিনিধি:
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কামাল আহমেদ খুলনা প্রেস ক্লাব পরিদর্শনে গেলে এমইউজে খুলনার নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্ল্যা, সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. খায়রুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে সাংবাদিক নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক কল্যাণে গণমাধ্যম সংস্কার কমিশনের সহযোগিতা কামনা করেন।

