রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

জ্বালানি তেলের দাম বাড়িয়েও সরকারকে ভর্তুকি দিতে হবে: রিজভী

রাজনীতি ডেস্ক:

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তেলের দাম বাড়ানোর প্রসঙ্গে রিজভী বলেন, দাম বাড়ানোর পরও সরকারকে প্রতি লিটার তেলে ১৪ টাকা করে ভর্তুকি দিতে হবে।

তিনি বলেন, তেলের দাম বাড়ানোর বিষয়ে বিকল্প কোনো প্রস্তাব না দিয়ে বিরোধী দল লংমার্চের কর্মসূচি পালন করছে। তারা যে ভাষায় কথা বলছে, তা সমীচীন নয়। গ্যাস ও বিদ্যুতের সংকট কাটাতে সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ বিরোধীরা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, বিরোধীরা ষড়যন্ত্র করছে। তারা এক দফা কর্মসূচি দিলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না। তবে আওয়ামী লীগের মতো করে বিএনপি কর্মসূচি প্রতিহত করবে না। একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে সন্ত্রাস মোকাবিলা করা কঠিন কিছু নয়।

রিজভী আরও বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মাঠে থাকবে। এ লক্ষ্যে তারা মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581