রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর খুলনায় বিএনপির সমাবেশ-মিছিল

স্টাফ রিপোর্টার:

দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি, থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন।

সভায় শফিকুল আলম তুহিন বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার ধারাবাহিক আন্দোলনের অংশ উল্লেখ করে তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।

তিনি বলেন, খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটকে নিজ নিজ এলাকায় সাংগঠনিকভাবে সক্রিয় হতে হবে। একই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়িয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভায় নেতারা বলেন, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকতে হবে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে মহানগর বিএনপি, থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সভায় জানানো হয়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে নগরীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এতে মহানগর ও জেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, সাবেক বিএনপি নেতা বেগম রেহানা ঈসা, ইসতিয়াক উদ্দিন লাভলু ও জামাল হোসেন তালুকদার।

এ ছাড়া থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির, শেখ হাফিজুর রহমান মনি ও মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, আবু সাঈদ হাওলাদার আব্বাস ও আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী ও মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের এডভোকেট হালিমা আক্তার খানম, শ্রমিক দলের মো. শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবক দলের মুন্তাসির আল মামুন, তাঁতী দলের আবু সাঈদ শেখ, জাসাসের নুরুজ্জামান নিশাত ও কে এম এ জলিল।

সভা থেকে ২৬ সেপ্টেম্বরের সমাবেশ ও মিছিল সফল করতে খুলনা মহানগর ও জেলার সব পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581