রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনায় ভাড়া বাসা থেকে বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর মসজিদ লেন এলাকার একটি ভাড়া বাসা থেকে মনি খান (নাম) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ওই বাসার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনি খান হোসাইন রশিদ খানের স্ত্রী। তিনি পেশায় একজন বিউটিশিয়ান ছিলেন। খুলনা নিউ মার্কেটের দোতলায় ‘মনি খান বিউটি জোন’ নামে একটি বিউটি পার্লার পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার খুলনা নিউ মার্কেটের সাপ্তাহিক ছুটি থাকায় পার্লারটি বন্ধ ছিল। বুধবার পার্লারের কর্মচারীরা কাজে এসে মনি খানকে সেখানে দেখতে পাননি। দুপুর পর্যন্ত তিনি পার্লারে না আসায় কর্মচারীরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে কোনো সাড়া না পেয়ে তারা তার ভাড়া বাসায় যান।

বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে তারা বিষয়টি ৯৯৯ নম্বরে জানান। পরে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মনি খানকে উদ্ধার করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মনি খান করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581