রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনায় পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে পরোয়ানায়ভুক্ত ১৪ আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং আদালতের পরোয়ানাভুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কেএমপি সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে খুলনা সদর থানায় আটজন, খালিশপুর থানায় তিনজন, খানজাহান আলী থানায় একজন এবং দৌলতপুর থানায় দুজন রয়েছেন।

খুলনা সদর থানা পুলিশ জানায়, রাতে মুসলমানপাড়া ক্রস রোড, ৪ নম্বর ফুডঘাট ও টুটপাড়া মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ঘোরাফেরার অভিযোগে মো. হাফিজুর রহমান (৩৫), মো. আশিক (২৫), ওহিদুল ইসলাম (২৫), মো. রাসেল শেখ (২৫), মো. রবিউল ইসলাম (১৯) ও মো. রাহাত (১৯)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া মুসলমানপাড়া ক্রস রোড এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. সাইফুল আজম ওরফে সুজন হাওলাদার (৩৭)কে গ্রেপ্তার করা হয়। রূপসা স্ট্যান্ড রোডের কোকাকোলা অফিসের সামনে অভিযান চালিয়ে কামরুল চৌধুরী (৩১) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

খালিশপুর থানা পুলিশ গোয়ালপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের মামলার আসামি ফারুক খলিফা ও চুরি এবং চোরাই মালামাল সংক্রান্ত মামলার আসামি মো. জোবায়ের মোল্লা (১৯)কে গ্রেপ্তার করে। পরে পিপলস জুট মিল এলাকায় অভিযান চালিয়ে ২০১৭ সালের একটি মামলার আসামি ইউসুফ আলী শিকদার ওরফে কালা ইউসুফ (৫৪)কে গ্রেপ্তার করা হয়।

খানজাহান আলী থানা পুলিশ ফুলবাড়ীগেট এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি আব্দুল্লাহ ওরফে আব্দুল্যাহ (২০)কে গ্রেপ্তার করে। তাকেও আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে দৌলতপুর থানা পুলিশ পৃথক মামলায় মো. কামরান শেখ ও সোহাগ ফারাজী (২৭)কে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেএমপি জানিয়েছে, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581