রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে: খুলনায় পরিবেশ প্রতিমন্ত্রী

খুলনা প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, প্রাণ-প্রকৃতি রক্ষায় সরকার দেশব্যাপী ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করেছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল নগর গড়ে তুলতে বনায়ন বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আজ খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও বিকাশের যৌথ উদ্যোগে সোনাডাঙ্গা সোলার পার্কে বনায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের উদ্যোগের মূল লক্ষ্য হলো জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। তবে শুধু সরকারি উদ্যোগে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। সামাজিক সচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি সর্বস্তরের জনগণকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

পরিবেশ প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্লাস্টিক ও পলিথিনমুক্ত করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। দেশের উন্নয়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এতে খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, বন সংরক্ষক ইমরান আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581