রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনায় ইয়াবাসহ বিএনপির মিডিয়া সেলের প্রধান ও যুবদল নেতা নাসির গ্রেপ্তার

খুলনা ব্যুরো:


খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।

শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭), তার স্ত্রী সাফিয়া বেগম এবং কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী গ্রামের মারিয়াম ও আয়শা। নাসির উদ্দীন সেন্টু ও সাফিয়া বেগম বর্তমানে খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

খোঁজ নিয়ে জানা যায়, চার আসামির একজন নাসির উদ্দীন সেন্টুর কাছে বিএনপি মিডিয়া সেলের পরিচয়পত্র পাওয়া যায়। তিনি খুলনায় বিএনপি মিডিয়া সেলের পরিচয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এছাড়া খুলনা টাউন ক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার ফেসবুক প্রোফাইলে দেখা যায়, তিনি খুলনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।


অভিযানে অভিযুক্ত ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581