রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বিনোদন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, প্রতিবাদে সাদিয়া আয়মানের পোষ্ট

বিনোদন ডেস্ক:

রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রোপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে সালমান মুক্তাদির তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি জানান।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক এবং মেনে নেওয়ার মতো নয়।’

তিনি আরও লেখেন, ‘সালমানের মতো একজন মানুষ এমন আচরণের মোটেও প্রাপ্য নন। এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে যে, ওরা ভালো কিছু জীবনে দেখেনি, আর দেখলেও সেটি হজম করতে পারে না। কী লজ্জাজনক! কী দুঃখজনক!’

সাদিয়ার ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পোস্টটিতে ১২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং এক হাজারের বেশি মন্তব্য পড়েছে। মন্তব্যের ঘরে অনেকেই ঘটনার নিন্দা জানিয়েছেন। আবার কেউ কেউ সাদিয়ার বক্তব্য ও সালমান মুক্তাদিরকে নিয়েও সমালোচনা করেছেন।

পরে সমালোচনামূলক মন্তব্যের জবাবও দেন সাদিয়া আয়মান। তিনি লেখেন, ‘কী পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলো যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদের উদ্দেশ্য করে পোস্টটি করা, সেই অশিক্ষিতগুলোই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে! প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে।’

আরেক মন্তব্যে অভিনেত্রী লেখেন, ‘তোদের বাবা, মা, সন্তানরা দেখবে যে, তুই কত বড় নোংরা মানুষ। আজীবনের জন্য স্বাক্ষর রেখে গেলি। আহারে!’

তবে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581