রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

রূপসায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

খুলনার পূর্ব রূপসা উপজেলার মোমিনবাগ এলাকায় মো. বাপ্পি ওরফে ‘কলম বাপ্পি’ (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকার বিপ্লব পালের একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাপ্পি আলাইপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোনের মাধ্যমে মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাঁর ঘাড়ের ডান পাশের কাঁধে দুটি গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া কপাল ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রূপসা থানার ওসি (তদন্ত) মো. আব্দুস সবুর বলেন, বাপ্পির বাড়ি আলাইপুর এলাকায় হলেও তাঁর স্থায়ী কোনো ঠিকানা নেই। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে এবং পুলিশের কাছে তাঁর পূর্বের কর্মকাণ্ডের তথ্য রয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581