রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জেলা যুবদলের জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক

সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদার ও শৃঙ্খলা রক্ষায় জেলা, মহানগরসহ অধীনস্থ ইউনিটগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী যুবদল। এখন থেকে উপজেলা, পৌর ও থানা পর্যায়ের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন ছাড়া নেওয়া যাবে না। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি বা বহিষ্কারের ক্ষেত্রে নির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, উপজেলা, পৌর ও থানা পর্যায়ের যেকোনো বিষয় নিষ্পত্তির একচ্ছত্র এখতিয়ার থাকবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির হাতে। এসবের ক্ষেত্রে জেলা ও মহানগর যুবদল কেবল সুপারিশ পাঠাতে পারবে, যার ওপর ভিত্তি করে কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে।

ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক পদক্ষেপ প্রসঙ্গে এতে বলা হয়, ইউনিয়ন কমিটির গঠন, পুনর্গঠন, বিলুপ্তি কিংবা কোনো নেতা-কর্মীকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত বা কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়ার আগে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করতে হবে। কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে জানানো বা তাদের পরামর্শ নেওয়া ছাড়া জেলা বা মহানগর যুবদল এককভাবে সিদ্ধান্ত কার্যকর করতে পারবে না।

অন্যদিকে, ওয়ার্ড পর্যায়ের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপজেলা, পৌর বা থানা পর্যায়কে সংশ্লিষ্ট জেলা অথবা মহানগর যুবদলকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোনো উপজেলা, পৌর বা থানা কমিটি বিলুপ্ত বা স্থগিত থাকলে, সেই ইউনিটের অধীনস্থ ওয়ার্ডগুলোর বিষয়ে জেলা বা মহানগর যুবদল সরাসরি সিদ্ধান্ত নিতে পারবে।

সংগঠনের চেইন অব কমান্ড এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে কেন্দ্রীয় নেতারা জানান, এসব জারি করা নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581