রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

রাজনীতি ডেস্ক:

বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এক বৈঠকে। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে দ্বিপক্ষীয় উন্নয়ন ও অগ্রগতির ধারা বেগবান করতে দুই দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

বৈঠকে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিস্থিতি তৈরিতে বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। বিশেষ করে জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের সময় জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কের উন্নয়ন ও সংলাপের পরিবেশ সৃষ্টিতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ইতিবাচক অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

উচ্চপর্যায়ের এ বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অ্যাটাচে মিস লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাচে ওয়াং ডাউয়েই উপস্থিত ছিলেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581