রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর

খুলনা প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চতুর্থ সমাবর্তন আগামী ১৪ জানুয়ারি ২০২৭ আয়োজনের বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবর্তনের চূড়ান্ত তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানাবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। এ সময় তিনি সমাবর্তন আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য তাঁর সম্মতি চান। রাষ্ট্রপতি এতে সম্মতি জানিয়ে সম্ভাব্য তারিখ ১৪ জানুয়ারি ২০২৭ নির্ধারণের নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে কুয়েটের বর্তমান সার্বিক অবস্থা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন ভাইস-চ্যান্সেলর। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তিগত উৎকর্ষে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

কুয়েটের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রগতির বিষয়ে অবহিত হয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. এম. এ. হাসেম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশরাফুল গনি ভূঁইয়া, অধ্যাপক ড. মো. আব্দুর রফিক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলী, অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ ইলিয়াছ ইনাম, অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসান আলী এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুবাইয়াত মোস্তাক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে কুয়েটের সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির দিকনির্দেশনা, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581