রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

কয়রায় সাংবাদিক ফোরাম কার্যালয়ে হামলা, ব্যানারে আগুন

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রায় কয়রা সাংবাদিক ফোরামের কার্যালয়ে হামলা ও সংগঠনের ব্যানার-বিলবোর্ডে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদের সামনে সেবা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ফোরামের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

কয়রা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান শান্ত অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি ও কয়েকজন সাংবাদিকের নেতৃত্বে ১১ থেকে ১৫ জনের একটি দল ফোরামের কার্যালয়ে হামলা চালায়। এ সময় সংগঠনের ব্যানার ও বিলবোর্ডে আগুন দেওয়া হয়।

ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় উপজেলা বিএনপির সাবেক নেতা ও সাংবাদিক হারুন আর রশিদ, রিয়াসাত আলী, তরিকুল ইসলাম, এনসিপির সাবেক নেতা রউফ, জামায়াতে ইসলামীর কয়রা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জাহিদুর রহমান এবং এমপির এপিএস আবুজারসহ কয়েকজন নেতৃত্ব দেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ফোরাম সূত্র জানায়, হামলার আশঙ্কায় ঘটনার দুই দিন আগে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। জিডিতে সম্ভাব্য হামলার আশঙ্কার কথা জানিয়ে কার্যালয়ের নিরাপত্তায় পুলিশের সহযোগিতা চাওয়া হয়। তবে ফোরামের অভিযোগ, জিডি করার পরও হামলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ফোরামের নেতৃবৃন্দ আরও জানান, বুধবার হামলার সময়ও পুলিশের সহযোগিতা চেয়ে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাঁদের। পরে হামলাকারীরা সংগঠনের ব্যানারে আগুন ধরিয়ে দেয়।

হামলায় কার্যালয়ের ভেতরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিরূপণ করা সম্ভব হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত ফোরামের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছিল।

ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কয়রা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। বিষয়টি অনুসন্ধান করা হবে।’

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581