রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন

খুলনা প্রতিনিধি:

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬। এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় নগরীর শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।

নিসচা খুলনা মহানগর শাখার সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন তালুকদার সোহাগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ খুলনা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সাইফুর রহমান এবং ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র সাধারণ সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহের।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও তা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা কমানোই নিরাপদ সড়ক চাইয়ের মূল লক্ষ্য। নিরাপদ সড়ক কোনো দাবি নয়, এটি মানুষের অধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, সড়কে বের হওয়ার সময় প্রত্যেকেরই এমন প্রত্যাশা থাকা উচিত—কাজ শেষে সুস্থ ও নিরাপদে বাড়ি ফিরব। নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিসচা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে নিসচা খুলনা মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক কাজী রাসেল, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক নাসিফ ইকবাল, প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মহিলা সম্পাদক সুমাইয়া আক্তার সিনথি, নির্বাহী সদস্য শেখ মাহামুদ হাসান সোহেল, মো. রবিউল ইসলাম তনু, জিয়াউল হক মিলন, মো. কামাল হোসেন, মো. মোশারফ হোসেন, মো. শাহ নেওয়াজ ও মাজহারুল ইসলাম শান্তসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাধারণ সদস্য জান্নাতুল ফেরদৌস সুমা, মো. শফিকুল ইসলাম এবং সমাজকর্মী সুজান্না লোপা বাড়ৈ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে শিববাড়ি মোড়ে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি পথচারী, চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581