রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

মাগুরায় ফের ভুতুড়ে বিদ্যুৎ বিল, ২০ ইউনিট ২৯ হাজার টাকা

মাগুরা প্রতিনিধি

মাগুরায় পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ফের ভোগান্তিতে পড়েছেন এক গ্রাহক। মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে তাঁর নামে বিল করা হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকা। এমন ‘ভুতুড়ে’ বিল দেখে হতবাক হয়েছেন মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের গ্রাহক বাবু মোল্যা (৫৫)।

ভুক্তভোগী বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তাঁর বসতবাড়ির মাসিক বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে ছিল। সম্প্রতি পাওয়া বিলে তাঁর বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে মাত্র ২০ ইউনিট। অথচ ওই বিলের বিপরীতে পরিশোধযোগ্য অর্থ নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকা।

এমন অস্বাভাবিক বিল দেখে তিনি চরম উদ্বেগ ও মানসিক চাপের মধ্যে পড়েছেন বলে জানান। তাঁর অভিযোগ, বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের সঙ্গে বিলের টাকার কোনো সামঞ্জস্য নেই। ভুল বিল নিয়ে প্রতিকার চাইতে অফিসে যাওয়ার আগেই পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে তিনি নানাভাবে হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন বাবু মোল্যা।

এ বিষয়ে জানতে চাইলে মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। বিলটি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক নারী গ্রাহকের নামে ৫০৬ কোটি টাকার বেশি বিল দেওয়ার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই ঘটনায় সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে (জিএম) সাময়িক বরখাস্ত করা হয়।

এ ছাড়া ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী গ্রাহকের কাছে টেলিফোনে দুঃখ প্রকাশ করেছিলেন তৎকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

নতুন করে ২০ ইউনিটের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকার বিল আসার ঘটনায় স্থানীয় গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ বিল প্রস্তুত ও বিতরণব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581