রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতা জিয়াউর রহমান আপনের মশারি বিতরণ

খুলনা প্রতিনিধি:

খুলনা নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ জিয়াউর রহমান খান আপন-এর পক্ষ থেকে এ কর্মসূচি আয়োজন করা হয়।

তাঁর পক্ষ থেকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম স্থানীয় ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের পরিবারের সদস্যদের হাতে মশারি তুলে দেন।
এ সময় জিয়াউর রহমান খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং মশার কামড় থেকে সুরক্ষার ব্যবস্থা করাও জরুরি। এ লক্ষ্যেই অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবারের মধ্যে মশারি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির আগে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতন করা হয়।
এ সময় হাবিবুর রহমান, আলমগীর আজাদ মিলন, আনোয়ার গাজী, জাহিদুল আলম তাজসহ ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581