রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

পায়ের লিগামেন্টে অস্ত্রোপচারের জন্য ব্যাংকক যাচ্ছেন সাগর

খুলনা প্রতিনিধি:

পায়ের লিগামেন্টের অস্ত্রোপচারের জন্য উন্নত চিকিৎসা নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে যাচ্ছেন খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা নাজমুল হুদা চৌধুরী সাগর। প্রায় দুই মাস অসুস্থ থাকার পর চিকিৎসকের পরামর্শ ও নির্ধারিত সময় অনুযায়ী সেখানে তার পায়ের লিগামেন্টে অস্ত্রোপচার করা হবে।

চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার আগে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া, ভালোবাসা ও পরামর্শ নিয়েছেন সাগর। তার চিকিৎসার বিষয়ে হুইপ রকিবুল ইসলাম বকুল সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

এদিকে নিজের চিকিৎসার পাশাপাশি মায়ের অসুস্থতা নিয়েও উদ্বেগের মধ্যে রয়েছেন সাগর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, শনিবার ঢাকার ধানমন্ডির হারুন আই হাসপাতালে তার মায়ের চোখে জটিল একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। চিকিৎসকের নির্ধারিত সময় অনুযায়ী মাকে হাসপাতালে রেখেই তাকে দেশের বাইরে যেতে হচ্ছে।

ফেসবুক পোস্টে সাগর জানান, গত দুই মাস অসুস্থ হয়ে তিনি বিছানায় ছিলেন। এ সময়ে তার মা পাশে থেকে সেবা-শুশ্রূষা করেছেন। অথচ মায়ের চিকিৎসার গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি (খুলনা বিভাগ) সাগর বলেন, পরিবারের এমন কঠিন সময়ে একই সঙ্গে মা ও নিজের চিকিৎসা নিয়ে তারা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। মহান আল্লাহ তাকে ও তার মাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন উল্লেখ করে তিনি সবার কাছে মা ও নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

তিনি মহান আল্লাহর কাছে মা ও নিজের দ্রুত আরোগ্য এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন, যাতে সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরতে পারেন।

পোস্টের শেষে সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা জানিয়ে সাগর লেখেন, ‘জাজাকাল্লাহ খাইরান।’

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581