রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

কেকেবিএইউতে এআই যুগে ব্যবস্থাপনার মানবিক দিক নিয়ে সেমিনার

খুলনা প্রতিনিধি:

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ ও কর্মক্ষেত্রে এর ক্রমবর্ধমান ব্যবহারের মধ্যে ব্যবস্থাপনার মানবিক দিক, নৈতিকতা, মানসিক সুস্থতা ও কর্মীদের কল্যাণকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।

শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘দ্য হিউম্যান সাইড অব ম্যানেজমেন্ট ইন দ্য এজ অব এআই: সাইকোলজি, এথিক্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড হিউম্যান ওয়েল-বিয়িং অ্যাট ওয়ার্ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রফেসর ড. মো. আনিসুর রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ এবং কর্মক্ষেত্রে এর ক্রমবর্ধমান প্রয়োগের বর্তমান সময়ে ব্যবস্থাপনার মানবিক দিক, নৈতিকতা, মানসিক সুস্থতা ও কর্মীদের কল্যাণ নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যারা করপোরেট প্রতিষ্ঠানে ব্যবস্থাপনাকে পেশা হিসেবে গ্রহণ করবেন, তাদের জন্য বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক। এ ক্ষেত্রে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিবিএ শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ডিসিপ্লিনের প্রধান মো. মেহেদী হাসান।

মূল প্রবন্ধে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক, ভূ-রাজনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাব তুলে ধরেন তিনি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে কর্মক্ষেত্রে মানবিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও সম্পর্কের ক্ষেত্রে সৃষ্ট নতুন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

একই সঙ্গে প্রতিষ্ঠানের কার্যক্রম ও কর্মপরিবেশে আস্থার সংকটের নেতিবাচক প্রভাব, বাংলাদেশের সমাজ ও কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান আস্থার সংকট, বৈষম্যজনিত সমস্যা এবং এর ফলে সৃষ্ট মানবিক ও মানসিক সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন মেহেদী হাসান।

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ কর্মক্ষেত্রে মানবিকতা, নৈতিকতা, পারস্পরিক আস্থা এবং কর্মীদের মানবিক ও মানসিক সুস্থতাকে কীভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন, সে বিষয়েও তিনি আলোকপাত করেন। তাঁর তথ্যসমৃদ্ধ উপস্থাপনা সেমিনারে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের প্রশংসা অর্জন করে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান (ইনচার্জ) মো. মোস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।

সেমিনারে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে প্রধান অতিথি কী-নোট স্পিকারকে স্মারক ক্রেস্ট উপহার দেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581