রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খেলাধুলা

জাপানে পর্দা নামল ২০তম এশিয়ান গেমসের

স্পোর্টস ডেস্ক:

জাপানের আইচি-নাগোয়ায় বর্ণিল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০তম এশিয়ান গেমস। রোববার (৪ অক্টোবর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরের পর্দা নামে। সমাপনী অনুষ্ঠানে মশাল নিভিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

এবারের এশিয়ান গেমসে রেকর্ডের ছড়াছড়ি ছিল। পুরো প্রতিযোগিতায় ৫০টির বেশি বিশ্বরেকর্ডসহ মোট ৩৫০টি নতুন রেকর্ড হয়েছে। অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি দুই তরুণ ক্রীড়াবিদও বিশেষভাবে আলোচনায় উঠে এসেছেন। গেমসের সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছেন চীনের ১৩ বছর বয়সী সাঁতারু ইউ জিদি এবং থাইল্যান্ডের স্প্রিন্টার পুরিপোল বুনসন।

পদক তালিকাতেও চীনের আধিপত্য ছিল স্পষ্ট। ১৬৯টি স্বর্ণসহ মোট ৩৪১টি পদক জিতে শীর্ষস্থান ধরে রেখেছে দেশটি। ৮৩টি স্বর্ণসহ দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বাগতিক জাপান। তৃতীয় হয়েছে দক্ষিণ কোরিয়া।

এদিকে পরবর্তী এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যে। ২০৩০ সালে কাতারে বসবে এশিয়ার বৃহত্তম এই ক্রীড়া প্রতিযোগিতার পরবর্তী আসর।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581