বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
আন্তর্জাতিক

৯ ফুটের কাছাকাছি চুল! বিশ্বরেকর্ড গড়লেন ভারতের রেনু

আন্তর্জাতিক ডেস্ক:

নিজের মাথার প্রায় ৯ ফুট লম্বা চুল দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের উত্তরাখণ্ডের নারী রেনু ধারিয়াল। তার মাথার চুলের দৈর্ঘ্য ২৭১ দশমিক ৫০ সেন্টিমিটার যা প্রায় ৮ ফুট ১০ ইঞ্চি। এই অসাধারণ দৈর্ঘ্যের চুলের স্বীকৃতি হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ দেওয়া হয়েছে।

রেনুর বাড়ি উত্তরাখণ্ডের হালদাওয়ানিতে। দীর্ঘদিন ধরে চুল না কেটে পরিচর্যার মাধ্যমে তিনি এই রেকর্ড গড়েছেন। গিনেসের স্বীকৃতি পাওয়ার পরই তার দীর্ঘ চুলের গল্প নতুন করে আলোচনায় এসেছে।

এর আগে নারীদের মধ্যে সবচেয়ে লম্বা চুলের রেকর্ডটি ছিল ইউক্রেনের আলিয়িা নাসরোভার দখলে। তার চুলের দৈর্ঘ্য ছিল ৮ ফুট ৫ দশমিক ৩ ইঞ্চি। নতুন মাপ অনুযায়ী রেনুর চুল সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

২০১৫ সাল থেকে চুল কাটেননি রেনু

রেনু জানিয়েছেন, ২০১৫ সালের পর থেকে তিনি আর চুল কাটেননি। সময়ের সঙ্গে সঙ্গে তার চুল ক্রমেই লম্বা হয়েছে। তবে এত লম্বা চুল ধরে রাখা মোটেও সহজ কাজ নয়। চুল পরিষ্কার, শুকানো এবং পরিপাটি রাখতে প্রতিদিনই তাকে বেশ কয়েক ঘণ্টা সময় দিতে হয়।

রেনুর মতে, ভারতে লম্বা চুলকে সৌন্দর্যের একটি বিশেষ প্রতীক হিসেবে দেখা হয়। সেই সাংস্কৃতিক ধারণা থেকেই নিজের চুল দীর্ঘ করার প্রতি তার আগ্রহ তৈরি হয়। ধীরে ধীরে সেই আগ্রহই তাকে বিশ্বরেকর্ডের পথে নিয়ে যায়।

শুধু রেকর্ড নয়, চুল পরিচর্যার পরামর্শও দেন

রেনু শুধু নিজের চুলের জন্যই পরিচিত নন। তিনি ইউটিউবে নিয়মিত কনটেন্ট তৈরি করেন। সেখানে দীর্ঘ চুল কীভাবে পরিচর্যা করতে হয় এবং চুল লম্বা করার ক্ষেত্রে কী ধরনের যত্ন নেওয়া উচিত—এসব বিষয়েও নানা পরামর্শ দেন।

গিনেস কর্তৃপক্ষ গত এপ্রিল মাসে রেনুকে আনুষ্ঠানিকভাবে এই বিশ্বরেকর্ডের স্বীকৃতি দেয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আগের রেকর্ডও ছিল ভারতের নারীর দখলে

রেনুর আগে ভারতের সবচেয়ে লম্বা চুলের রেকর্ডধারী ছিলেন স্মিত শ্রীবাস্তভ। তার চুলের দৈর্ঘ্য ছিল ৭ ফুট ৯ ইঞ্চি। ২০২৩ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাকে সবচেয়ে লম্বা চুলের অধিকারী হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন রেনু ধারিয়াল। ৮ ফুট ১০ ইঞ্চির চুল নিয়ে এখন তার নাম যুক্ত হলো বিশ্বরেকর্ডের তালিকায়।

দীর্ঘ এক দশকের বেশি সময়ের যত্ন, ধৈর্য আর চুল না কাটার সিদ্ধান্ত এই তিনের সমন্বয়েই রেনুর মাথার চুল আজ পরিণত হয়েছে বিশ্বরেকর্ডে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493